রাজধানীর তাঁতীবাজার ও সাভারের আমিনবাজার এলাকা থেকে ১২ কেজি সোনাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাবের তথ্যমতে, তাঁরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য।
গ্রেফতারকৃতরা হলেন- তাপস মালাকার (৩৯), তার স্ত্রী মন্টি মালাকার (২৬), দুলাল চন্দ্র (৩০) ও দিনবন্ধু (৪৫)।
র্যাব-১ এর মেজর আজম জানান, বৃহস্পতিবার দুপুরে আমিনবাজার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী তাতিবাজার এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য পাঁচ কোটি টাকা।এ নিয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এমবিএইচ





