সবকিছুর উপরই দেশের চলমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে রবিবার বেসরকারি সংস্থা হিউম্যান ডেভলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চলমান পরিস্থিতির কারণে বাজটে এর কী প্রভাব পড়বে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘শুধু বাজেটে নয়, সব কিছুতেই এর প্রভাব পড়ছে। এর ফলে বাজেট ও জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে সংশোধন করা হতে পারে।’
চলমান সহিংসতা বন্ধ না হলে মোট অভ্যন্তরীণ দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, সাধারণত সেকেন্ড কোয়ার্টার রিপোর্টের পরে জিডিপি’র লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সংসদের চলতি অধিবেশনে সেকেন্ড কোয়ার্টার রিপোর্ট উত্থাপন করা হবে। এরপর জিডিপি পুনঃনির্ধারণ শুরু হবে।
এ সময় খালেদা জিয়াকে দেশের শত্রু আখ্যায়িত করে মন্ত্রী বলেন, একমাত্র স্টুপিড ছাড়া কারো পক্ষে দেশে ধ্বংসাত্মক কার্যক্রম চালানো সম্ভব না।
এএইচ





