কুমিল্লার বরুড়া উপজেলায় বজ্রপাতে মো. সুজন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ জুলাই) বিকেলে উপজেলার শীলমুড়ি স্কুলমাঠে এ দুর্ঘটনা ঘটে। সুজন উপজেলার শীলমুড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি। সে অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সুজন বিকেলে বৃষ্টির মধ্যে শীলমুড়ি স্কুলমাঠে খেলা করছিলো। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন
ওএফ





