নড়াইলের নড়াগাতীতে ডাকাতিসহ একাধিক মামলার আসামি লফিতকে (৩৫) একটি শাটারগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। লতিফ নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামের মৃত মোকাররম হোসেনের ছেলে।

নড়াগাতী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আব্দুল জলিল জানান, লতিফ হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে কান্দুরী গ্রামের একটি পানের বরজ থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শাটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার লতিফ একজন পেশাদার ডাকাত ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনার তেরখাদা থানায় ডাকাতি মামলা, নড়াগাতী থানায় অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলেও জানান ওসি।

কেএইচ