রাজধানীর উত্তরায় কিশোর আদনান কবির হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে আটক করেছে র‌্যাব।

আজ বুধবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানী বিভিন্নস্থান থেকে ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাং গ্রুপের দলনেতাসহ ৮ জনকে আটক করা হয়েছে।

বেলা ১১টার পর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমবি