পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে মনজেদ প্রামাণিক (৩৫) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

মঙ্গলবার বেলা ১১টার দিকে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল উপজেলার আড়িয়াল গোয়ালবাড়ি গ্রাম থেকে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি এলজি শাটার গান ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক সন্ত্রাসী মনজেদ সদর উপজেলার আড়িয়াল গোয়ালবাড়ি গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবুল কালাম সহিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মনজেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ