চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

সোমবার ( ২৯ মে ) বিকেল ৩টার দিকে জোরারগঞ্জ মিরসরাই-বারৈয়ারহাট-খাগড়াছড়ি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরসরাই অভিমুখি একটি যাত্রীবাহী বাস সরু সড়কে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে পাঁচ যাত্রী নিহত ও আহত হয়েছেন ১৫ জন।

এমই