রাজধানীর মিরপুরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূর নাম-মো. রাবিয়া বেগম (২৮)। স্বামীর নাম মো. মনির হোসেন সুমন (৩৫)। বাড়ি বরিশালের বাবুগঞ্জে। বর্তমান ঠিকানা- সেকশন-৬/বি, ১/৮, পল্লবী, ঢাকা।

পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) সুমন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

তবে প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ