রাজধানীর বাড্ডার শাহজাদপুরের একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে অবরোধকারীরা।
শুক্রবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ চলা কালে শাহজাদপুরে একটি মিছিল বের করা হয় অবরোধের সমর্থনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শেষ করেই বিক্ষিপ্তভাবে কয়েকটি গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা। এ সময় ৬-৭ টি গাড়ি ভাংচুর করে এবং একটি প্রাইভেট কারে আগুন দেয় অবরোধকারীরা।
ইআর





