রাজবাড়ীর কালুখালী উপজেলায় বজ্রপাতে সিরাজ মণ্ডল (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। মৃত সিরাজ ওই উপজেলার মাছবাড়ী ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের সজি মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. নিজাম উদ্দিন জানান, সকালে মাছবাড়ী ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের একটি খালে পাট ধোয়ার কাজ করছিলো সিরাজ মণ্ডলসহ তারা কয়েকজন কৃষক।
এসময় হটাৎ বজ্রপাত হলে তারা সিরাজকে পানিতে তলিয়ে যেতে দেখে। তাৎক্ষণিক তারা সিরাজকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





