ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তীরনই নদীতে গোসল করতে নেমে ডুবে দুই সহপাঠীর মৃত্যু হয়েছে। তারা দু'জনই মধুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে তীরনই নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় তারা। পরে এক ঘণ্টা পর স্থানীয়রা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
ওই দুই ছাত্রী হলেন, উপজেলার চাড়োল ইউনিয়নের সাহাতপুর গ্রামের পজির উদ্দিনের মেয়ে লিমা আক্তার (১৪) ও একই গ্রামের নইমুদ্দিনের মেয়ে তাজমিনা আক্তার (১৪)।
এআর





