ফেনী শহরের আবুবকর সড়ক এলাকার এক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফেনীর দমকল বানিহীর সদস্যরা জানান, রোববার রাত সোয়া ১০টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের আবুবকর সড়কের আজমত আলীর বস্তিতে আগুন লাগে।

এসময় পুড়ে আবদুল্লা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। আবদুল্লা ওই বস্তিবাসী বাবুল হোসেনের ছেলে।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে।

তাৎক্ষণিকভাব ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যয়নি।

এমবি