রাজধানীর মাতুয়াইলের রানীমহলে আওয়ামী ওলামা লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসটি সম্পূর্ণ পুড়ে যায়। বুধবার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে একদল দুর্বৃত্ত এসে তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

জেএ