পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য ক্যাডেটরাই অগ্রদূত বলে মন্তব্য করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

আজ (বৃহস্পতিবার) সকালে যশোর বিএফ একাডেমি প্যারেড স্কয়ারে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৩তম ফ্লাইট ক্যাডেট কোর্স ও ডিরেক্ট অ্যান্টিফ্লাইট ক্যাডেট কোর্সে কমিশন প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৮ জন নারী ক্যাডেটসহ ৪৭ জন ফ্লাইট ক্যাডেট কমিশন লাভ করেছেন।

MarsalBG20160602102207sssssss

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত কুচকাওয়াজে ফ্লাইট ক্যাডেটদের সনদপত্র প্রদান এবং ফ্লাইংব্যাজ পরিয়ে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

এর আগে যশোর বিএফ একাডেমি প্যারেড স্কয়ারে বিমান বাহিনীর চৌকস ক্যাডেটরা জাতীয় পতাকা নিয়ে মার্চ পাস্ট করেন। এ সময় মঞ্চে দাঁড়িয়ে সম্মান সালাম গ্রহণ করেন বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল আবু এসরার।

Abu-asar-banglanews2420160602102431nnnnnnn
এসময় বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও তিন বাহিনীর সাবেক কর্মকর্তা, ক্যাডেটদের অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এসএম