চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকা থেকে চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল হাকিম (৩৩), হারুন অর রশিদ (৩৫), শানু (৩৭) ও আবজাল উল্লাহ খাঁ (৪৫)। বৃহস্পতিবার রাত সাতটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমদাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ কাপাসডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি উপজেলার ধান্যঘরা গ্রামের বাক্কা ডাকাতের ছেলে আব্দুল হাকিম, সদাবরী গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদ, আরামডাঙ্গা গ্রামের মৃত মসলেম মালিতার ছেলে শানু ও আইয়ুব আলী খাঁর ছেলে আবজাল উল্লাহ খাঁকে গ্রেফতার করে।

কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমদাদ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

কেএইচ