টঙ্গীতে দুর্বৃত্তের গুলিতে আরজু মিয়া (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় হিমারদিঘী এলাকায় এ ব্যবসায়ী নিহত হন।
নিহত আরজু মিয়া হিমারদিঘী এলাকার মো: তাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে আরজু মিয়া বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় দু’টি মোটর সাইকেলে করে র্দুবৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
উপস্থিত জনতা আরজুকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাজনিত কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়ে থাকতে পারে। আসামি ধরার জন্য অভিযান শুরু হয়েছে।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





