কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন নিয়ামুল হক (৩০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হরিপুর গড়াই নদীর বাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামুল পেশাগত দায়িত্ব পালন করে দুপুরে হরিপুর গড়াই নদীর বাঁধ সংলগ্ন এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা তার মোবাইল, টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
জেআই





