জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে নিম্ন আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই খবরে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা আদালত এলাকায় এসে জড়ো হতে থাকেন।
এসময় নেতাকর্মীরা খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি শ্লোগানে আদালত প্রাঙ্গণ মুখরিত করে রাখে।
যোগদেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরাও। তারাও বিভিন্ন শ্লোগানে শ্লোগানে আদালত অঙ্গন মুখরিত করে রাখছে। হাজার হাজার আইনজীবী ও দলের নেতাকর্মীদের সামলাতে সকাল থেকেই নিন্ম আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরী করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও নিয়োজিত রয়েছে। এছাড়াও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহলও চোখে পড়ার মত।
সব মিলিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আদালত অঙ্গনকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে।  
এর আগে খালেদা জিয়া পৌঁনে ১২টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে দুপুর ১টার দিকে আদালত প্রাঙ্গণে এসে পৌঁছান।
[b]ঢাকা, এমএইচ, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]