বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাগ্রহণকারীদের বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হচ্ছে। খুব শিগগিরই এ সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
আজ শুক্রবার (২৩ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বয়সসীমা কমানোর ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচাল সংবাদ মাধ্যমকে বলেন, করোনা মহামারির সংক্রমণরোধে ‘ফ্রন্ট লাইনার’ হিসেবে যারা কাজ করছেন, তাদের পরিবারের সদস্যেদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদেরকে প্রথমে টিকা দেয়া হবে।
পরবর্তীতে ১৮ বছর বা তদোর্ধ্ব সাধারণ নাগরিকদেরকে টিকার আওতায় আনা হবে।
এদিকে ২৩ জুলাই (শুক্রবার) ঈদের ৩য় দিন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক সরকারি মুগদা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শন করার সময় সংবাদ মাধ্যমকে এসব কথা জানান।
ডা. মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আমি হাসপাতাল ৩ টি পরিদর্শন করার সময় জেনেছি- রোগীদের শতকরা ৯৭ ভাগ করোনার টিকাগ্রহণ করেননি। তাদের অধিকাংশের বয়স ৫০ বছরের বেশি।
টিকা না নেয়ার ব্যাপারে রোগীদের স্বজনরা আমাকে জানিয়েছেন- কেউ টিকা নিতে ভয় পেয়েছেন, আবার কেউ অবহলো করে টিকা নেননি। এমনকি কেউ কেউ শুরুতে চিকিৎসাও নেননি।’
তিনি জানান, ‘কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি সংকটাপন্ন রোগীদের ৯৭ শতাংশ ঢাকার বাইরের। করোনা রোগীর চাপ সামাল দিতে আমাদের প্রস্তুতি রয়েছে।
ঢাকার বাইরের রোগীদের জন্য বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার জন্যও পরামর্শ দেয়া হয়েছে।’
এইচএন





