চট্টগ্রামের সদরঘাট এলাকায় মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানান, সকালে সুদীপ্তকে বাসা থেকে কয়েকজন যুবক ডেকে নিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা সুদীপ্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

সদরঘাট থানার ওসি আরও বলেন, রাজনীতির কোন্দলের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেড