বদিউজ্জামান (২৫) ও শাহিন আলম (২১) নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের এক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে ভিটেবাড়ি দখল করে নেয়ার সময় তাদেরকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের আজিজুল ইসলাম, নজরুল ইসলাম ও খায়রুল ইসলামের সঙ্গে গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আনোয়ারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
দুপুরে আনোয়ারুল ইসলাম ডিমলা উপজেলা ছাত্রলীগের কয়েক নেতাকে নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা করে দখলে নেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





