দুর্যোগপূর্ণ আবাহাওয়ায় উপকূলীয় জেলা ঝালকাঠিতে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে জেলার সকল স্কুল কলেজে ছুটি দেয়া হয়েছে।
তথ্য অফিস থেকে জেলা শহরের আবাহাওয়ার সতর্কতা জানাতে বিশেষ মাইকিং করা শুরু করেছে। জেলার ছোট বড় নদী সমূহতে চলাচলকারি ছোট বড় সকল নৌযান বন্ধ রাখা হয়েছে।
জেলা শহরসহ অন্য চার উপজেলায় একটি করে মোট পাঁচটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। একই সঙ্গে জেলার ৩৫ টি সাইক্লোন সেন্টার খোলা রাখা আছে।
ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম জানান, দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এআর





