পৌরসভা নির্বাচনে দায়িত্বে অবহেলা করার কারণে ৫ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় তিনটি কেন্দ্রে এবং মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার দুটি কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেলারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের নেতৃত্বে গঠিত ইসির ৭ সদস্যের মনিটরিং সেলে কাজ করছেন দুই জন।

সরেজমিনে দেখা যায়, তাদের কক্ষে কোন ল্যাপটপ বা টেলিভিশন নেই। তাদের কাছে নির্বাচন সম্পর্কে কথা বলতে চাইলে কথা বলতে রাজি হননি।

ভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তা কমিশনকে অবিহিত করার জন্য এ সেল গঠন করা হয়েছিল।

এসএইচ