বহুল আলোচিল নারায়ণগঞ্জে আবার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শহরের পাইকপাড়া কবরস্থানের সামনে হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের মাথায় ও শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের নাম সুমন ওরফে চুক্কা সুমন বলে জানা গেছে। নিহত সুমন পাইকপাড়া এলাকার মফিজ মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল।

ঘটনার সতত্য নিশ্চিত করে শাহ জালাল জানিয়েছেন, "পাইকপাড়া কবরস্থানের সামনে সুমনকে ফেলে যায় খুনিরা। তবে কে বা কারা তাকে খুন করেছে এ বিষয়ে প্রথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

তার মাথায় ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে এবং রাস্তায় ফেলে যাওয়ার সময় দড়ি দিয়ে তার পা বাঁধা ছিল।

ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই