যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বুধবার রাতে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুরে ঢাকাগামী জাহিদ-৩ নামক লঞ্চে এ অভিযান চালানো হয়।

বরিশাল কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ আব্দুস সাত্তার জানান, ঢাকাগামী লঞ্চে জাটকা নেয়া হচ্ছে এমন সংবাদে বুধবার রাতে মহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর সংলগ্ন নদীতে অভিযান চালায় কোষ্টগার্ড সদস্যরা।

এসময় জাহিদ-৩ নামক লঞ্চ থেকে ৭০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দ করা জাটকা সকালে মৎস্য বিভাগের সহায়তায় দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে তিনি জানান।

এআর