মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্পমেলা শুরু হয়েছে।
কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা স্মৃতিফলক সংলগ্ন মাঠে শনিবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর কমিশনার রোস্তম আলী ও সাংবাদিক আহসান হাবীব নীলু প্রমুখ।
তহুরা ডেকোরেটর ও প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুরের যৌথ উদ্যোগে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্পমেলায় ৭৫টি স্টল অংশ নিয়েছে। এ ছাড়াও মেলায় আকর্ষণ বাড়াতে শিশুদের জন্য নাগরদোলা, গাড়িখেলা, ট্রেন জার্নি ব্যবস্থা রয়েছে।
জেআই





