রাজধানীসহ সারা দেশে শনিবার সারা দিনই ঝরবে ভারী বৃষ্টি। আর সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত থাকবে রোববার ভোররাত পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগে শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সিলেট ও চট্টগ্রাম বিভাগে রোববার ভোররাত পর্যন্ত টানা বৃষ্টি অব্যাহত থাকবে।
শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর উত্তাল থাকায় শুক্রবার সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, শনিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও আগামী ৫ দিন পর্যন্ত বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস বলছে, শুক্রবার নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। শনিবারও ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
শুক্রবার নিম্নচাপটি কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
জেড





