মাগুরার শ্রীপুরে দেশি ও বিদেশী ৬৫ বোতল মদসহ সাহিদুল শেখ (৪৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।

গতকাল (২৯ সেপ্টেম্বর) রবিবার রাত ৮ টার দিকে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নে গোয়ালবাড়ী গ্রাম থেকে গ্রেফতার করা হয় সাহিদুল শেখ (৪৭) কে। আটক সাহিদুল শেখ শ্রীপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত রউফ শেখের ছেলে।

শ্রীপুর থানার ওসি জনাব মাহবুবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রসেনজিৎ কুমার মণ্ডল,এসআই শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স হানা দেয় গোয়ালবাড়ী এলাকায়। অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করে প্রচুর বেআইনি দেশি ও বিদেশী মদ। আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।

শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রসেনজিৎ কুমার মণ্ডল জানান,আটক সাহিদুল শেখ শ্রীপুর উপজেলার মাটিকাটা এলাকার গড়াই নদীর খেয়া ঘাটের নৌকার মাঝি।

সাইফু /এএস