হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকা থেকে শনিবার সকালে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।

আটক জারু মিয়া (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের আবুল কাহের ছেলে।

হবিগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদ্বীপ রায় জানান, ব্রাহ্মণবাড়িয়ার মাদক বিক্রেতা জারু মিয়া ইয়াবা বিক্রির উদ্দেশে হবিগঞ্জ শহরে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাদৈ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

কেএইচ