প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে সরকারের সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োজিত ইহসানুল করিমের চুক্তির মেয়াদ তিন বছরের জন্য বাড়ানো হলো। এ চুক্তির মেয়াদ আগামী ১৮ জুন অথবা যোগদানের দিন থেকে কার্যকর হবে।
এমআর





