নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত শীতলক্ষ্যা এখন দেশের অন্যতম দূষিত নদী হিসেবে চিহ্নিত হয়েছে। খরস্রোতা এ নদী এখন আরআগের মতো নেই; পরিণত হয়েছে বিষাক্ত বর্জ্যরে ভাগাড়ে। এ নদীর পাড়ে গেলে এখন নাকে রুমাল না দিয়ে হাঁটা সম্ভব নয়।দেশের দ্বিতীয় দূষিত নদী হিসেবে চিহ্নিত হয়েছে শীতলক্ষ্যা।

এ নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের কঠোরভাবে নদীদূষণ রোধের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। মানববন্ধনসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে নদীসহ পরিবেশ বিপর্যয়ের চিত্র তুলে ধরা সম্ভব। পরিবশে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে।

শীতলক্ষ্যা নদীর সীমানার চনপাড়া এলাকায় প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে স্থানীয় প্রভাবশালীদের পক্ষ থেকে কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান খান মাটি ভরাট করে দখল প্রক্রিয়া চালাচ্ছেন। সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ৯ মে সোমবারবেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাঁচাও নদী শীতলক্ষ্যা’ শীর্ষক আলোকচিত্রসহ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মহিলা আসন ৩৭ নারায়ণগঞ্জের এমপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম (বাবলী), বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মোঃ ইসমাঈল হোসেন (কচি)। এছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আবদুল আলিম, প্রবাসী সংস্থার (ফোবানা) সংগঠক আনিসুল কবির জাসির ও রূপগঞ্জ তারাব পৌসভার সাবেক মেয়র আলহাজ সফিকুল ইসলাম।

এআই