নির্বাচনকে সামনে রেখে থ্রিজি ও ফোরজি বন্ধ করে দেওয়ার পর এবাব টু’জিও বন্ধ করে দিয়েছে সরকার।
গত দুই দিন আগে জাতীয় নির্বাচনকে সামনে রাখে থ্রিজি ও ফেরজি বন্ধ করে দেয়া হয়। যেখানে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।
যদিও বন্ধের কিছুক্ষণ পরপরই চালু করে দেওয়া হয় থ্রিজি ও ফোরজি ই্ন্টারনেট যা আজ বিকেল পর্যন্ত চলমান থাকে। এরপর আবার বন্ধ করে দেওয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রিগুলেটরী কমিশন (BTRC) এই নির্দেশ দেয়। কয়েকজন ইন্টারনেট সরবহরাকারীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করে দ্যা ডেইলি স্টার।
নাম প্রকাশ না করা শর্তে বিটিআরসির একজন মুখপাত্র জানায়, নির্বাচনের আগে গুজব প্রতিরোধের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত
নেওয়া হয়।
অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ৯ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। যাদরে মধ্যে ৯৩.৬৩ ভাগই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। বাকি ৬.২৯ শতাংশ ব্রজব্র্যান্ড ব্যবহারকারী। সূত্র: দ্য ডেইলি স্টার।





