কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন শাহীন হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে উখিয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে উখিয়া সদর স্টেশনে অনুষ্টিত মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন, উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন ও কলেজ ছাত্রলীগের সভাপতি আলমঙ্গীর আলম নিশা, কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য জাফর আলম ভুলু প্রমূখ।

বক্তরা কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন শাহীনের হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করার জন্য স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।

গতকাল শনিবার দুপুরে উখিয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল সদর স্টেশনে জমায়েত হয়ে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে। এ সময় সড়কের শত শত যানবাহন আটকা পড়ে যায়। পরে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনাস্থলে এসে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

এআই