নড়াইলের কুন্দশী কুমার পাড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি হিন্দু পরিবারের পালেংগা ও গোয়াল ঘরসহ খড়ের পালা পুড়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্থ নিরোধ পাল বাদী হয়ে বুধবার অজ্ঞাত আসামীদের নামে এ মামলা দায়ের করেন।

তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনাই ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের কুন্দশী পাল পাড়ায় গভীর রাতে নিরোধ পালের পালেংগা ও গোয়াল ঘর, পরিতোষ পাল এবং প্রফুল্ল পালের দুটি খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পালেংগা ঘরে থাকা যাবতীয় মালা মাল পুড়ে গেছে। দুটি গবাদী পশুর গায়ের চামড়া ঝলসে যায়। বুধবার সকাল থেকেই স্থানীয় সংসদ সদস্য শে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটেজান ,পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম,(নড়াইল সদর সারকেল),মোঃ কামরুজামান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। ঘটনার সত্যতা নিশ্চিত করে কে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা পালসম্প্রদায় সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করবো।

মেয়র আশরাফুল আলম সহ প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পালপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ নিরোধ পাল বাদী হয়ে বুধবার (২৩ নভেম্বর) রাতে অজ্ঞাত আসামীদের নামে এ মামলা দায়ের করেন। মামলা নং- ১৭।

তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনাই। থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের জোর প্রচেষ্টা চলছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

উজ্জল/জেড