গাইবান্ধার সাদুল্যাপুরে বিনয় চন্দ্র (৪৫) নামে এক সংখ্যালঘু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিনয় পালানপাড়ার খগেন্দ্র নাথের ছেলে। তিনি স্থানীয় ধাপেরহাট বাজারে কাঁচামাল বিক্রি করতেন।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়ায় নিজ বাড়ির আঙিনা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন বিনয়। পরে বাড়ির আঙ্গিনায় তার গলাকাটা লাশ দেখতে পায় নিহতের স্বজন ও স্থানীয়রা।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে





