চট্টগ্রামের তিন উপজেলায় সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, চট্টগ্রামের সীতাকু-, লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার দায়ে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

ইআর