নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকা থেকে জঙ্গি সন্দেহে ২ ছাত্রকে গ্রেফতার করেছে এনকাউন্টার টেররিজম ক্রাইম ব্রাঞ্চ।
রোববার রাত ১টার দিকে উপজেলার বসুরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ওই উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের নাছির উদ্দিনের ছেলে আমজাদুল ইসলাম রাসেল (২৩) এবং একই উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের চরকাকড়া গ্রামের সারোওয়ার হোসেন লিটনের ছেলে আবু আবদুল্লা ইসতিয়াক (১৭)।
আমজাদুল ইসলাম রাসেল ঢাকা উত্তরা বিশ্ববিদ্যালয়ের ৭ম সেমিস্টারের ছাত্র ও আবু আবদুল্লা ইসতিয়াক বসুরহাট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী জানান, রোববার রাত ১টার দিকে বসুরহাট এলাকা থেকে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টা থাকার অভিযোগে আমজাদুল ইসলাম রাসেল ও আবু আবদুল্লা ইসতিয়াক নামে ২ ছাত্রকে গ্রেফতার করেছে এনকাউন্টার টেররিজম ক্রাইম ব্রাঞ্চ। পরে তাদেরকে রাতেই ঢাকা নিয়ে যায় এনকাউন্টার টেররিজম ক্রাইম ব্রাঞ্চের প্রধান শওকত আলী।
এমই





