জেলার সদর উপজেলার মাধবদী পৌর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
মঙ্গলবার(২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত নাদিম নুরালাপুর ইউনিয়নের গদারইচর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।নাদিম ৬ নং ওয়ার্ড কমিশনার দেলোয়ার হোসেন ও ২ নং ওয়ার্ডের জাকারিয়ার সমর্থক বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাধবদী পৌর এলাকার ৬ ও ২ নং ওয়ার্ডে দুই কমিশনারের পক্ষে কয়েকজন সন্ত্রাসী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাদিমকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার কার হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবি





