সরঞ্জমাদিসহ জাল টাকা তৈরি চক্রের ৬ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে অর্ধকোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এমআর/ এআর/ জেআই





