আনুষ্ঠা‌নিকতার ম‌ধ্যে দিয়ে আবারো আত্মসমর্পণ করল সুন্দরব‌নের দস্যু শান্ত ও আলম বা‌হিনীর সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামা‌লের উপ‌স্থি‌তি‌তে এ আত্মসমর্পণ কার্যক্রম প‌রিচা‌লিত হ‌য়।

এর আগে বুধবার (০৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থে‌কে রাত ১০টা পর্যন্ত সুন্দরব‌নে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা।

এ অভিযানে “শান্ত বাহিনীর” ১০ জন ও “আলম বাহিনীর” ৪ জনসহ সর্বমোট ১৪ জন দস্যু র‌্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করে। এসময় ৯টি বিদেশি একনালা বন্দুক, ২টি বিদেশি দোনালা বন্দুক, ২টি ওয়ান শুটার গান এবং ২টি কাটা রাইফেলসহ সর্বমোট ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং সর্বমোট ১০০৮ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব‌রিশাল নগ‌রের রুপাত‌লির র‌্যাব-৮ কার্যাল‌য়ে আনুষ্ঠা‌নিক এ আত্মসমর্পণ অনুষ্ঠা‌নে বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন র‌্যাবের মহাপ‌রিচালক বেনজ‌রি আহ‌মেদসহ অন্য সদস্যরা।

এমএনজে