আজ ১১ এপ্রিল সন্ধ্যায় গণভবনে কওমি মাদরাসার ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত যোগ্যতার সরকারি সনদের স্বীকৃতির ঘোষণা দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনশতাধিক আলেম-উলামাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী এ ঘোষণা দিবেন বলে জানা গেছে।
গণভবনের ঘোষণা অনুষ্ঠানে আমন্ত্রিত আলেমদের নেতৃত্বে থাকবেন বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।
আল্লামা আহমদ শফী ও বেফাকের পক্ষ থেকে অংশগ্রহণ ১৫০ জন আলেম এবং অন্যান্য বোর্ড থেকে অংশগ্রহণ করবে ১৫০ জন আলেম এ অনুষ্ঠানে যোগদান করবেন।
অন্যান্য বোর্ডের পক্ষ থেকে অংশগ্রহণকারী আলেমদের নেতৃত্বে থাকবেন গওহরডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমীন।
অনুষ্ঠানে যেসব ওলামায়ে কেরামগণ থাকবেন বলে জানা গেছে তারা হলেন- আল্লামা আহমদ শফী, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা আবদুল বাসিত বরকতপুরী, আল্লামা আবদুল হালিম বোখারি, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মুফতি রুহুল আমীন, আল্লামা সুলতান যওক নদভী, আল্লামা আবদুল কুদ্দুস, মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা কেফায়াতুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক, মুফতি আরাশাদ রাহমানী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আবদুল বছির, মাওলানা হুসাইনুল বান্না, মাওলানা আরিফ উদ্দীন মারুফ, মাওলানা আনাস মাদানী, মুফতি আবুল কাসেম প্রমুখ।
জারিফ





