সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেতে পারে। তবে কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রায় ৫দিন পর আজ মঙ্গলবার দুপুর ১২টার পর রাজধানীবাসী সূর্যের আলোর মুখ দেখেছে। তবে আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস থেকে আরও জানায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় রয়েছে।

আবহাওয়া অফিসের একজন আবহাওয়াবিদ জানান, আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমণ কমতে পারে। তবে বৃষ্টি অব্যাহত থাকবে। কারণ মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে সক্রিয়।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ