পঞ্চগড় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাহানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবা শহিদুল হক (৪০) এবং তার দুই ছেলে নাজিরুল ইসলাম ও আশাদুর রহমান।

স্থানীয়রা জানান, শহিদুল হক উপজেলার মাহানপাড়ার খালের পানিতে মাছ ধরতে যান। ওই খালে একটি বাড়ির জন্য টানা বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল। সেখানে বিদ্যুৎস্পর্শ হন বাবা শহিদুল হক।

এসময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন তার দুই ছেলে। বাবাকে ধরতে পানিতে নামলে তারাও বিদ্যুৎস্পর্শ হন। পরে স্থানীয়রা দেখে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মঈন খন্দকার জানান, ওই তিনজনের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জেড