নগরির টুটপাড়া মোড়ে শরীফ মোটরসাইকেল গ্যারেজে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রাকিব(১২) হত্যা মামলায় হাইকোর্ট ডেথ রেফান্সে ও আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গী হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার আলোচিত মামলাটির শুনানি শুরু হয়। ডেথ রেফারেন্স’র শুনানি শেষ হলে দণ্ড কার্যকরের জন্য চুড়ান্ত দিকে যাবে।

এই মামলায় রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে বক্তব্য পেশ করেছেন সহকারী আ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম মো. চৌধুরী আলাল।

চাঞ্চল্যকর এই হত্যা মামলার ঘোষণা করা হয় ২০১৫ সালের ৮ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালত। এই রায়ে তিন আসামির মধ্যে ২ জনকে মৃত্যুদণ্ড অপর জনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, গ্যারেজের মালিক ওমর শরীফ ও তার দূর সম্পর্কের চাচা মিন্টু মিয়া আর খালাস প্রাপ্ত হলেন শরীফের মা বিউটি বেগম। মাত্র ১০ কার্যদিবসেই আলোচিত হত্যা মামলাটির বিচারকাজ শেষ করা হয়। মামলাটির রায়সহ নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে আসে ২০১৫ সালের ১০ নভেম্বর।

নিয়ম অনুযায়ী, বিচারিক আদালতে কোন আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ‘ডেথ রেফারেন্স মামলা’ হিসেবে পরিচিত। এর মধ্যে আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পায় আসামিপক্ষ।

মামুন/জারিফ