নড়াইলে মারধরের অভিযোগে পুলিশ সদস্যসহ মোট ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাতিয়ান রহমান শেখ বাদী হয়ে লোহাগড়া মোকাম আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পাঁচ উপ-পরিদর্শক (এসআই), তিন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ও ১৩ পুলিশ সদস্য, এক ডাক্তার ও মাতব্বরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। মূলত মারধরকে কেন্দ্র করেই ইউপি চেয়ারম্যান বাদী হয়ে আদালতে এ মামলাটি দায়ের করেন। 

এমএ