ঝালকাঠিতে সন্ত্রাসী হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, মো. রাসেল হাওলাদার, মাসুদ আলম, মো. মামুন হাওলাদার ও মো. মশিউর হাওলাদার।
আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর তিনটার দিকে দুপুরের খাবার খেয়ে রাসেল হাওলাদার তার ফুপাতো ভাই মাসুদ আলমকে নিয়ে টেকেরহাট বাজারে যাচ্ছিল।
এ সময় স্থানীয় নুরু মিনা, তার ছেলে রুবেল মিনা ও ভাইয়ের ছেলে রয়েল মিনাসহ একদল সন্ত্রাসী দেশীয় ধারাল অস্ত্র দিয়ে প্রথমে রাসেলকে পিছন থেকে এলোপাতাড়ি কোপ দেয়। তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে অন্যদেরকেও কুপিয়ে আহত করে।
ঝলকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তামান্না পারভীন বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেএইচ





