নরসিংদী জেলায় জোড়া খুনের ঘটনায় সন্দেহভাভাজন আসামি জহিরুল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

এর আগে বুধবার সন্ধ্যায় শহরের ভাগদী এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় দুজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহতরা হলেন- খোকন মিয়া (৩২) ও আরিফ হোসেন (৩৫)।

নিহত খোকনের বাবার নাম মোরশেদ খন্দকার আর আরিফের বাবার নাম মতিন খন্দকার বলে জানা গেছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহতদের পরিবারের লোকজনের ভাষ্য অনুযায়ী চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এআই