দুটি বন্দুক, একটি গুলি ও একটি ম্যাগাজিনসহ জাহিদুল ইসলাম সুজন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ফেনীর দাগনভূঞা পৌরসভার ফাজিলেরঘাট রোডের হাসপাতাল মোড় এলাকা থেকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।
জাহিদুল ইসলাম সুজন দাগনভূঞা পৌরসভার পশ্চিম জগতপুর গ্রামের তরিক উল্লাহর ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ারুল আজিম জানান, রাতে অভিযান চালিয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় সুজনকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





