বৃহস্পতিবার (১০ আগস্ট) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

ড. আব্দুর রাজ্জাক বলেন, এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক উঁচুতে অবস্থান করছে। সবশেষ আওয়ামী লীগের দ্বিপক্ষীয় সফরের কারণে এ সম্পর্কে আরও মজবুত হয়েছে।

এজন্য আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল দেশটিতে সফর করেন। সেই সফরের বিস্তারিত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জামান এবং অ্যারোমা দত্ত এমপি।

এন