কুষ্টিয়া সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী মোল্লা নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আলামপুরের স্বস্তিপুর এলাকার কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

নিহত ইউসুফ আলী মোল্লা উপজেলার জিয়ারখী এলাকার বাসিন্দা। তিনি জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

নিহত ইউসুফ আলীর ছেলে পিয়াস নিশ্চিত জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে আলামপুর এলাকায় বাবা দুর্ঘটনার কবলে পড়েন। যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন।

স্থানীয়রা ইউসুফ আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার ঢাকায় স্থানান্তর করেন।

পরিবারের সদস্যরা তাকে ঢাকার স্কয়ারে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এএস